২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালোবাজারে টিকিট বিক্রি করায় কারাদণ্ড

আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে শনিবার জামালপুর রেল স্টেশনে দুই জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

জামালপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে শনিবার জামালপুর রেল স্টেশনে দুই জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শাহবাজপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে লিটন (৩৮) ও জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়ার বাচ্চু শেখের ছেলে মোজাম্মেল হক (৩৬)। জামালপুর জংশন রেল স্টেশনের জিআরপি থানার ওসি সাকের আহমেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর রেল স্টেশনের প্লাটফর্মে লিটন ও মোজাম্মেল আন্ত:নগর ট্রেনের টিকিট উচ্চমূল্যে বিক্রি করছিলো। এ সময় পুলিশ দুজনকে পাঁচটি টিকিটসহ হাতেনাতে আটক করে। তিনি বলেন, এরপর দুপুরে রেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮২৫ ঘ.