কক্সবাজার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরে অগ্নিকাণ্ডে ৩২টি বসতঘর পুড়ে গেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।
বুধবার সকালে শহরের দক্ষিণ বাহারছড়ার কবরস্থান পাড়ায় একটি রান্নাঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত শহর আলী জানান, স্থানীয় বাসিন্দা আলমগীরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪১ ঘ.
bdnews24