২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর মান্দায় একটি মালবাহী ট্রলির ধাক্কায় মটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

নওগাঁ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দায় একটি মালবাহী ট্রলির ধাক্কায় মটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে দেলুয়াবাড়ি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান। নিহত জাহাঙ্গীর আলম সুইট (২৫) উপজেলার মাগুড়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ওসি খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, একই উপজেলার মহানগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় দেলুয়াবাড়ি বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি ধাক্কা দিলে সুইট মটর সাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত সুইটকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই দুপুর ১টার দিকে সুইট মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/আরএম/এমআই/১৮১৮ ঘ.