২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর গুদামে আগুন তদন্তে কমিটি

রাজধানীর সেনানিবাস এলাকায় কুর্মিটোলা বিএসডি গুদামে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেনানিবাস এলাকায় কুর্মিটোলা বিএসডি গুদামে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দমকল বাহিনীর উপ-পরিচালক ভরত চন্দ্র বিশ্বাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রের ওসি নজমুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার ৪ ঘণ্টা পর এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন দমকল বাহিনীর উপ-সহকারি পরিচালক মাসুদ হোসেন ও পরিদর্শক শাহ ইমরান। নজমুজ্জামান বলেন, জরুরি ভিত্তিতে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কুর্মিটোলা বিএসডি গুদামে রাত পৌনে ৮টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। দমকল বাহিনীর ১০টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ গুদামে সেনাবাহিনীর রেশনের মালামাল রাখা হয় বলে জানিয়েছে দমকল বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১২৫৬ ঘ.