২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব আনন্দে জাগো

পৃথিবীর আবর্তনে প্রতিদিনের মতো সূর্য উঠলেও বৃহস্পতিবার ভিন্ন তাৎপর্য নিয়ে তা এসেছে বাংলাদেশে। কারণ এ সূর্য যে ভোর নিয়ে এলো, তা সূচনা ঘটালো বাংলা নতুন বছরের। স্বাগত ১৪১৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 04:03 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর আবর্তনে প্রতিদিনের মতো সূর্য উঠলেও বৃহস্পতিবার ভিন্ন তাৎপর্য নিয়ে তা এসেছে বাংলাদেশে। কারণ এ সূর্য যে ভোর নিয়ে এলো, তা সূচনা ঘটালো বাংলা নতুন বছরের। স্বাগত ১৪১৮। নানা আয়োজনে, নানা আঙ্গিকে বর্ষবরণ চলছে সারাদেশজুড়ে। ভোর সোয়া ৬টায় রাজধানীর রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। ছায়ানটের এ অনুষ্ঠান শুধু বাঙালির বর্ষবরণের প্রাণই নয়, প্রতিবাদেরও হাতিয়ার। আর তাই জঙ্গি হামলার লক্ষ্যবস্তুও একে হতে হয়েছে বলে বিশ্লেষকরা বলেন। সেই কাকডাকা ভোর থেকেই নগরবাসীর অনেককেই ছুটতে দেখা যায় রমনা পানে। বটমূলে সকাল ৬টা ৪০ মিনিটে বর্ষবরণের ঢোল যখন বেজে ওঠে, তখন ছায়ানট মঞ্চের সামনের জায়গাটি ভরে গেছে। রমনায় ঢোকার লাইন ফটক ছাড়িয়ে চলে গেছে শাহবাগ মোড় পর্যন্ত। শুরুতেই শিল্পী শিউলী ভট্টাচার্যীর বেহালাবাদন। তারপর 'তুমি নব নব রূপে এসো প্রাণে' গেয়ে ছায়ানট শিল্পীরা বরণ করে নতুন বাংলা বছর। এরপর শিল্পী ইলোরা আহমেদ শুক্লার কণ্ঠ নিসৃত হয় কবিগুরুর আরেকটি গান 'মোর প্রভাতের এ প্রথম ক্ষণের'। একে একে পরিবেশিত হয় একক, দ্বৈত ও সম্মিলিত কণ্ঠে গান। গানের ফাঁকে ফাঁকে চলতে থাকে পাঠ ও আবৃত্তি। ছায়ানটের শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত ছাড়াও গেয়ে শোনান কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, শিবদাস বন্দ্যোপাধ্যায়, মমতাজ আলী খান, জসীম উদদীন, একেএম মোখলেসুর রহমান, লালন শাহ, রসিকলাল দাস ও আব্দুল লতিফের গান। ঐতিহ্য হতে চলা রমনার এ অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমনা বটমূলের এ অনুষ্ঠান বাঙালির বর্ষবরণের তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় এবারই প্রথম। তাই উত্তেজনায় রাতভর ঘুমাতে পারিনি। ভোর ৫টায় চলে এসেছি এখানে।" স্ত্রী-সন্তান নিয়ে জুরাইন এলাকা থেকে আসা মো. ফখরুদ্দিন খান বলেন, "প্রতি বছরই এ অনুষ্ঠানে আসি। তবে এবার বাসা থেকে বের হতে দেরি হয়ে যায়। তাই জায়গা হয়নি ভেতরে।" 'এসো হে বৈশাখ'- কবিগুরুর এ গানে ছায়ানটের বর্ষবরণের আয়োজন সকাল সাড়ে ৮টায় যখন শেষ হলো, তার কিছু সময় পরই চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হলো মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এ শোভাযাত্রা এখন বর্ষরণের উৎসবের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। 'এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি' স্লোগানে এবারের শোভাযাত্রায় ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের রুখে দাঁড়ানোর ডাক দেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রায় যুদ্ধাপরাধীর প্রতীক হিসাবে শোভাযাত্রার সামনে ঠেলাগাড়িতে ছিলো ৪০ ফুট দীর্ঘ একটি 'দানব' কুমির। তার পেটের ভেবতর মানুষের রক্তাক্ত কাটা মাথা, গুলিতে ক্ষতবিক্ষত দেহ নিথর, ধর্ষিত নারী। কুমিরটির পিঠে চেপে বর্ষার আঘাতে তাকে ঘায়েল করতে চাইছে তিন যুবক। কিন্তু ফাঁক খুঁজে বৃহদাকার হা মেলে বেরিয়ে যাচ্ছে এটি। হিংস্র কুমিরকে আটকাটে ছুটে আসছে দুটি বাঘ। বাঘের সঙ্গে আরো অনেক প্রাণী। প্রাণপণ চেষ্টা করছে সবাই। যেমন করেই হোক আটকাতে হবে 'দানবকে'। ৪০ বছর বয়সী বাংলাদেশে এখনো আটকানো যায়নি এ কুমিরকে। তাই স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে প্রতীকীভাবে সাজানো হয় এবার নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার অগ্রভাগে ছিলো ২০ ফুট উঁচু ময়ূরপঙ্খী নৌকা। আর কিছুটা পেছনে অবস্থান ছিলো ১০টি করে লম্বা দুটি বাঘের মুখোশ। যেগুলো অশুভ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছে যেন। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, রাজধানীবাসীর সঙ্গে সেই শোভাযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকেও এসেছেন অনেকে। শোভাযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনন্দঘন পরিবেশে দেশের মঙ্গলকামনায় আমরা শোভাযাত্রা করেছি। এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবি জানিয়েছি আমরা।" বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। অন্যদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগীত বিভাগ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। শিশুপার্কের সামনে 'জাগো নব আনন্দে' স্লোগানে ঋষিজ শিল্পগোষ্ঠী শোনায় বাউল গান। এছাড়া রমনা পার্ক এলাকা, রবীন্দ্র সরোবরসহ রাজধানীর নানা স্থানে চলে বর্ষবরণের উৎসব। বর্ষবরণের এ উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য সর্বক্ষণ চোখ রাখছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে। বর্ষবরণের এ উৎসবের জন্য শাহবাগ ও রমনা এলাকায় গাড়ি চলাচলের রুটে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলামটর থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে শুধু হেঁটেই চলাচল করতে হয়েছে। আশপাশের কয়েকটি সড়কেও একই অবস্থা। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও নানা আয়োজনে বর্ষবরণ করা হয়। ইতিহাস বলে, রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষশুরুর সে দিনটিই এখন বাঙালির প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরত