চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাচ, গান, আবৃত্তি, পুঁথিপাঠ আর গুণিজন সম্মাননার মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলা ১৪১৭ সালকে বিদায় জানানো হলো।
নগরীর ঐতিহ্যবাহী ডিসি হিল প্রাঙ্গণে বিকেল ৪টায় শুরু হয় পুরনো বাংলা বছরকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের মধ্য দিয়ে গীতিকার- সুরকার ও শিল্পী আবদুল গফুর হালী, কবি সাংবাদিক অরুণ দাশগুপ্ত ও বংশীবাদক ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলামকে সংবর্ধনা দেয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
'অগ্নিস্নানে সূচি হোক ধরা' এই স্লোগানকে সামনে রেখে তৃতীয় বারের মতো সিআরবি শিরিষ তলায় বর্ষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম। স্থানীয় শিল্পীরা এ অনুষ্ঠানে আবৃত্তি, নাচ, গান, নৃত্যনাট্য ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান পরিবেশন করেন।
বর্ষবিদায় পাঠ, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য, আবৃত্তি ও বাউল গান মধ্য দিয়ে মহিলা সমিতি স্কুল মাঠে ১৪১৭ সালকে বিদায় জানায় বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদ।
বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে পঞ্চকবিরর গান পরিবেশন করেন মোস্তাফা কামাল, শ্বাশতী দাশ, শ্রেয়সী মজুমদার, রাজেশ সাহা ও পূরবী বড়
bdnews24