২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় শিশু ধর্ষণ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

নেত্রকোনা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। নারান্দিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় গুরুতর অসুস্থ মেয়েটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, একই গ্রামের বাবু খান (১৬) পাশের বাড়ির এই শিশুটিকে নির্যাতন করে পালিয়ে গেছে। মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পূর্বধলা থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.