ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষীকে আন্তরিক শুভেচ্ছা ও ঊষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এ উপলক্ষে রাষ্ট্রপতি এক বাণীতে বলেন, "বাংলা নববর্ষ চিরায়ত বাংলার বৈচিত্র্যময় ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। আমাদের পারিবারিক ও সামাজিক জীবন, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বাণিজ্যে বাংলা মাস ও তারিখের ভূমিকা চিরন্তন।
"পহেলা বৈশাখের আবেদন সর্বজনীন। এ দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে। নতুনকে বরণ করে নেয়। পুরনো গ্লানি মুছে দেয়। সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়।"
অতীতের বিভেদ ভুলে নববর্ষে সুন্দর ভবিষ্যত গড়ায় সবাইকে অনুপ্রাণিত করার আহ্বান জানান তিনি।
পৃথক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, "বাঙালির সংস্কৃতি চর্চা সা
bdnews24