মুন্সীগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সোমবার সন্ধ্যায় মাইক্রোবাস চাপায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু হয়েছে।
এর জেরে রাতে এলাকার লোকজন তিনঘণ্টা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করেছে।
পরে শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রীনগর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়ায় ঢাকা-মাওয়া সড়কে এক মহিলার মৃত্যু হয়।
এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সড়কটি বন্ধ করে ওখানে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে যান চলাচল বন্ধ করে দেয়। এতে শতশত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
পরে শ্রীনগর উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের বরাত দিয়ে বলেন, শিগগিরই ওখানে স্পিড ব্রেকার তৈরি করা হবে।
এরপর রাত ১০টায় যান চলাচল আবার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.
bdnews24