২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে হোটেল থেকে শিশুর লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি আবাসিক হোটেল থেকে ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান এলাকার একটি আবাসিক হোটেল থেকে ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে আশকোনার হোটেল সেতুর চতুর্থ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্ট্রারে তার নাম লেখা হয়েছে রুমি। বাবার নাম মাওলানা আবুল বাশার। ঠিকানা সুনামগঞ্জের ব্রাহ্মণশাহীপুর গ্রাম। মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দক্ষিণ খান থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে রায়হান (১৯) নামের এক যুবক বোন পরিচয় দিয়ে রুমিকে নিয়ে ওই কক্ষে ওঠে। সোমবার বিকেলে কক্ষের বিছানার ওপর মেয়েটির নগ্ন মৃতদেহ পাওয়া যায়। শফিক আহমেদ বলেন, "মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার আগে নির্যাতন করার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা বোঝা যাবে।" লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই শফিক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২০৪৬ ঘ.