ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের বড়বাগ থেকে ছয়টি মোটর সাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত আড়াইটার দিকে ওই দুই চোরকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তারা হলেন- মো. রফিকুল ইসলাম (২৩) ও মো. দুলাল হোসেন।
উদ্ধার করা ছয়টি মটর সাইকেলই বাজাজ কোম্পানির পালসার ব্র্যান্ডের।
এর মধ্যে একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন। অন্য পাঁচটির রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রোঃ ল-১৩-৩১৩৫, ঢাকা মেট্রোঃ ল-১১-৪৫০৭, ঢাকা মেট্রোঃ ল-১১-৮৩৪৬, ঢাকা মেট্রোঃ ল-১৫-২৯০৭, ঢাকা মেট্রোঃ ল-১৩-৯৪৩১।
গ্রেপ্তাররা জানিয়েছে, চুরির পর তারা কৃত্রিমভাবে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে ফেলে। পরে বিআরটিএ'র কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে কাগজপত্র তৈরি করে বিক্রির ব্যবস্থা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩৪ ঘ.
bdnews24