ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবন পরিদর্শনের জন্য এখন থেকে বিদেশি দর্শকদের দর্শনী দিতে হবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এক তথ্যবিবরণীতে বলা হয়, জাতীয় সংসদ ভবন দর্শনের জন্য প্রত্যেক বিদেশি দর্শককে ৫০০ টাকা প্রবেশ ফি দিতে হবে।
ট্রেজারি চালানের মাধ্যমে এই দর্শনী নির্ধারিত খাতে জমা দিয়ে মূল কপিসহ আবেদন করতে হবে।
এছাড়া তাৎক্ষণিকভাবে ৬০০ টাকা হারে সরকারি রসিদের মাধ্যমে পরিশোধ করে সংসদ ভবন পরিদর্শন করা যাবে।
এক্ষেত্রে বিদ্যমান অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/এইচএ/১৯১০ ঘ.
bdnews24