রাঙামাটি, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে দুই ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
এরা হলেন- ওই ইউনিয়নের ১০ নম্বর গ্রামের বিক্রম চাকমা (২৯) এবং শিজক ছড়া গ্রামের প্রদীপ চাকমা (৪০)।
সোমবার দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) অভিযোগ করছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদস্যরা এ দু'জনকে অপহরণ করেছে।
তবে পিসিজেএসএস এ অভিযোগ অস্বীকার করেছে।
ইউপিডিএফ'র জেলা ইউনিটের প্রচার ও প্রকাশনা বিভাগের সাধারণ সম্পাদক সোনামনি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৫টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১০/১২ জন সশস্ত্র সদস্য এ দু'জনকে অপহরণ করে।
বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপহৃতদের মুক্তির দাবি জানায় ইউপিডিএফ।
এ ব্যাপারে পিসিজেএসএস কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা বলেন, তাদের সাধারণ গ্রামবাসীকে অপহরণ করার প্রশ্নই ওঠে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮২৯ ঘ.
bdnews24