২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের জনবল অনুমোদন

নবগঠিত রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য ১২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর জনবল কাঠামো অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য ১২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর জনবল কাঠামো অনুমোদন করেছে সরকার। একইসঙ্গে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের ব্যবহারের জন্য আটটি গাড়ি, দুটি মোটর সাইকেলসহ বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম বরাদ্দ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-৩ থেকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে পাঠানো এক চিঠিতে সোমবার এই মঞ্জুরি দেওয়ার কথা জানানো হয়। জনবল কঠামোতে অনুমোদিত পদগুলোর মধ্যে রয়েছে- একজন বিভাগীয় কমিশনার ও দুইজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, তিনজন সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার, কমিশনারের একজন একান্ত সচিব, একজন সহকারী প্রোগ্রামার, একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন কানুনগো, তিনজন প্রধান সহকারী, আটজন উচ্চমান সহকারী, একজন হিসাবরক্ষক, চারজন পিএ কাম কম্পিউটার অপারেটর, ৩৬ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পাঁচজন গাড়িচালক ও ১৩ জন এমএলএসএস। সর্বশেষ গঠিত বিভাগ বরিশালের আদলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য এ জনবল কাঠামো অনুমোদন করা হয়েছে বলে ওই পত্রে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৩১ ঘ.