২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা সীমান্তে রোববার ভোরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নওগাঁ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা সীমান্তে রোববার ভোরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হন একজন। নিহত সানাউল্লাহ (৩৫) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রুকনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। গুলিবিদ্ধ নাজমুল হোসেনকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আজিজুল হক সাংবাদিকদের বলেন, ভোর ৪টার দিকে ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৮৩ ব্যাটালিয়নের আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে সানাউল্লাহ্ ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ জওয়ানরা তার লাশ ভারতে নিয়ে গেছে। নাজমুল আহত অবস্থায় পালিয়ে বাংলাদেশে চলে আসে। রোববার বিকালে নীতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আজিজুল হক সানাউল্লাহ্র লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০২৬ ঘ.