২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের টাকায় কাজ হলেও অচলই রইলো ৮ রেল স্টেশন

কুড়িগ্রামের তিস্তা-রমনাবাজার রেলওয়ে সেকশনের আটটি স্টেশন এক বছর ধরে প্রায় অচল হয়ে আছে। ঋণের টাকায় এর রেলপথে কাজ হলেও ট্রেন বাড়েনি। এলাকাবাসীর চাওয়া, আগের মতোই ব্যস্ত হোক এ রেলপথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 04:23 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

আহসান হাবীব নীলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কুড়িগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের তিস্তা-রমনাবাজার রেলওয়ে সেকশনের আটটি স্টেশন এক বছর ধরে প্রায় অচল হয়ে আছে। এ সব স্টেশনে ৪৫টি পদের বিপরীতে কর্মরত ১৪ জন। কিন্তু তাদের কেউ কর্মস্থলে থাকেন না। ফলে মালামাল চুরি হয়ে যাচ্ছে। ইতোমধ্যে অনেক স্টেশনের নামফলকের খুঁটিটিও নেই হয়ে গেছে। অথচ গত অর্থবছরে দাতা সংস্থার কাছ থেকে ২১ কোটি টাকা ঋণ নিয়ে এ রেলপথে পাথর ফেলাসহ বিভিন্ন ধরনের সংস্কার কাজ করা হয়। এখনো চলছে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে স্লিপার লাগানো ও পাথর ফেলার কাজ। সিঙ্গারদাবড়ীহাট, রাজারহাট, টোগরাইহাট, কুড়িগ্রাম, পাঁচপীর, উলিপুর, বালাবাড়ী হাট ও রমনাবাজার- এ আটটি স্টেশনে একটি মাত্র ট্রেন আসা-যাওয়া করলেও মাঝেমধ্যেই চালক বা গার্ডের অভাবে তা বন্ধ করে দেওয়া হয় বলে যাত্রীদের অভিযোগ। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ডেপুটি ট্রাফিক সুপার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ৫৩ কিলো মিটার রেলপথের এ স্টেশনগুলো লিখিতভাবে বন্ধ করা হয়নি। তবে কার্যক্রম ১ বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে। রাজারহাট, কুড়িগ্রাম, উলিপুর ও রমনাবাজারে স্টেশন মাস্টারের পদও এখন শূন্য।" সরেজমিন কয়েকটি স্টেশনে গিয়ে দেখা যায়, কোনোটিতে কেউ নেই। স্টেশনঘর তালাবদ্ধ। এগুলোতে নেই কোনো সিগন্যাল ব্যবস্থা, বন্ধ হয়ে গেছে টিকিট বিক্রি ও মালামাল পরিবহন ব্যবস্থা। এলাকাবাসী জানায়, প্রতিদিন সকালের দিকে দু'-তিনটি বগি নিয়ে ৪২২ ডাউন ট্রেন পার্বতীপুর থেকে রমনাবাজার পর্যন্ত আসে। এটি ৪২১ ডাউন হয়ে দুপুরে দিকে লালমনিরহাট ফিরে যায়। ট্রেনটির গতিবেগ সর্বোচ্চ ১০/১২ কিলোমিটার। সময়ের কোনো ঠিক-ঠিকানা নেই। অথচ পাঁচ বছর আগেও এ রেলপথে নিয়মিত তিনটি ট্রেন যাতায়াত করতো, ভিড়ও থাকতো যাত্রীদের। স্থানীয়রা জানায়, কালেভদ্রে পোর্টার (মালামাল পরিবহনের জন্য নিয়োজিত সরকারি কর্মচারী) এলেও ঘুরেফিরে চলে যায়। ফলে বাইরে থাকা পুরাতন স্লিপার-ইট-কাঠ-তার চুরি হয়ে যাচ্ছে। কুড়িগ্রাম স্টেশনের পোর্টার রোস্তম আলী জানান, লোকবলের অভাবে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন সম্পদ। তিনি বলেন, "অনেক সময় এসএসসি ও এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষার খাতাপত্রও স্টেশনে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে।" ডেপুটি ট্রাফিক সুপার মোস্তাফিজুর বলেন, ট্রাফিক বিভাগ শুধু ট্রেন অপারেটিং কার্যক্রম করে থাকে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রকৌশল বিভাগের এবং রেলওয়ের জমি সংরক্ষণের দায়িত্ব ভূ-সম্পত্তি বিভাগের। লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্মাণ, সংস্কার ও মেরামত কাজ ছাড়া আর কোনো দায়িত্ব আমাদের নেই। স্টেশনগুলোতে প্রকৌশল বিভাগের কোনো জনবল নেই।" রাজারহাট স্টেশনে দেখা যায়, প্ল