২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর হত্যার বিচার দাবিতে কর্মসূচি

লস্কর হত্যার বিচার ও ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্তের দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়েছে জেলা ভূমিহীন সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

সাতক্ষীরা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লস্কর হত্যার বিচার ও ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্তের দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়েছে জেলা ভূমিহীন সমিতি। কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত উপজেলা পর্যায়ে সমাবেশ। ২৭ এপ্রিল জেলা শহরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গণ অনশন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সমিতি। ২০১০ সালের জানুয়ারি মাসে জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা সাইফুল্লাহ লস্কর খুন হন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল বলেন, সাইফুল্লাহ লস্কর হত্যার খুনীদের আজও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি এ বিচার আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের কাছে আবেদন করেও ভূমিহীনরা খাস জমির বন্দোবস্ত পাচ্ছে না। উপরন্তু ভূমিহীনদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুর রহিম, জেলা জাসদ সভাপতি কাজী রিয়াজ, ওয়ার্কার্স পার্টির নেতা ফাহিমুুল হক কিসলু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিদিন/সিএস/ডিডি/২০১৮ ঘ.