২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় সালিশে গিয়ে মারামারি, গ্রেপ্তার ১০

জমি নিয়ে বিরোধ মেটানোর জন্য দুই পক্ষ থানায় সালিশে গিয়ে মারামারি করায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

রাজশাহী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধ মেটানোর জন্য দুই পক্ষ থানায় সালিশে গিয়ে মারামারি করায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গোদাগাড়ী মডেল থানায় এ ঘটনা ঘটে। থানায় মারামারি ও বিশৃঙ্খলার দায়ে ১০জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে দুপুরেই আদালতে পাঠানো হয়। দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ তিনজন আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হান্নান এবং সাবেক সদস্য নিজামুদ্দিনের মধ্যে চর এলাকার জমি নিয়ে বিরোধ চলছিল। দুপরে গোদাগাড়ী থানার একটি কক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে সালিশ বসে। বিবদমান দুপক্ষই সালিশে যোগ দেয়। সালিশ চলাকালে উভয়পক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। তারা চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। তাদের ঠেকাতে গিয়ে মাহবুব আলমসহ তিনজন আহত হন। গ্রেপ্তারকৃতরা হলো চর এলাকার আব্দুর রাজ্জাক, রফিকুল, হাবিব, সানাউল্লাহ, ফারুক, আনারুল, বাবু, শাহিন, কারিম ও তপজুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৯২৮ ঘ.