ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ-আদালতে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি-সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন স্বপান দাস গুপ্ত ও বদি-উজ-জামান।
তারা যথাক্রমে দৈনিক যুগান্তর দৈনিক কালের কণ্ঠে কর্মরত।
শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সালেহউদ্দিন (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সম্পাদক মাশহুদুল হক (এটিএন নিউজ), কোষাধ্যক্ষ ওয়াকিল আহমেদ হিরন (দৈনিক সমকাল) ও দফতর সম্পাদক মহিউদ্দিন ফারুক (দৈনিক প্রথম আলো)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মিল্টন আনোয়ার (দৈনিক আমাদের সময়), ইলিয়াস হোসেন (বাংলা ভিশন) ও মোহাম্মদ ইয়াসিন (দি ডেইলি ইন্ডিপেন্ডেন্ট) ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনের
bdnews24