২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বহারা নেতা সুশীল সহযোগীসহ গ্রেপ্তার

চরমপন্থী সংগঠন পূর্ববাংলা সর্বহারা পার্টির দক্ষিণাঞ্চলের নেতা সুশীল সরকারকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

রাজবাড়ী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থী সংগঠন পূর্ববাংলা সর্বহারা পার্টির দক্ষিণাঞ্চলের নেতা সুশীল সরকারকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার এস এম আইনুল বারী শনিবার সকালে তার কার্যালয়ে সাংবাদিকদেরকে সুশীলের গ্রেপ্তারের কথা জানান। তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা পুলিশ শুক্রবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকার একটি বাড়ি থেকে সুশীল সরকার (৪২) ও তার সহযোগী লালন মোল্লাকে (২৯) গ্রেপ্তার করে। সুশীল তার কাছে বেশ কিছু অস্ত্র রয়েছে বলে স্বীকার করেছে।" সুশীলের বাড়ী গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে। তার পিতার নাম মলিন্দ্র নাথ সরকার। লালনের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামে। তার পিতার নাম আব্দুস কুদ্দুস। আইনুল বারী আরো জানান, পূর্ববাংলা সর্বহারা পার্টির দক্ষিণাঞ্চলের নেতা ছামাদ মেম্বার র‌্যাবের 'ক্রসফায়ারে' মারা যাওয়ার পর সুশীল দক্ষিণাঞ্চলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিল। তার নামে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪৮ ঘ.