২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকির মামলার শুনানি ফের পেছালো

কর ফাঁকির মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে। এ দফায় আগামী ৯ মে শুনানির দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে। এ দফায় আগামী ৯ মে শুনানির দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ তারিখ নির্ধারণ করেন। মামলার নথি থেকে জানা যায়, কোকো আয়কর বিবরণীতে ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর কর ফাঁকি দিয়েছেন। গত বছরের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ-করকমিশনার শাহীন আক্তার হোসেন একই আদালতে এ মামলা করেন। কোকোর আইনজীবীদের অন্যতম এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এএল/১৫১০ ঘ.