২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরে

এক সহকর্মীর ওপর হামলা এবং অন্য এক জনকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন মাদারীপুরের সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

মাদারীপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সহকর্মীর ওপর হামলা এবং অন্য এক জনকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন মাদারীপুরের সাংবাদিকরা। সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে তারা। গত ৩১ মার্চ সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় হামলায় আহত হন মাই টিভির মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস। ওই ঘটনার তিন দিন পর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বাদি হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। তাতে মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দকেও আসামি করা হয়। এই মামলা হয়রানিমূলক দাবি করে এর প্রত্যাহারও চেয়েছেন সাংবাদিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.