২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ২৮ ইউনিয়নে ফলাফল ঘোষণা

খুলনার চারটি উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

খুলনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার চারটি উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। রোববার ডুমুরিয়া, ফুলতলা, তেরখাদা ও রূপসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হয়। রাত সাড়ে ৯টায় জেলা নির্বাচন কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় মোস্তফা সরোয়ার, ডুমুরিয়া সদরে মোল্লা মফিজুর রহমান মফিজ, ভান্ডারপাড়ায় খান আলী মুনসুর, সাহসে মাহবুবুর রহমান, শোভনায় সরদার আব্দুল গণি, রঘুনাথপুরে গাজী তফসির আহমেদ, খর্ণিয়ায় শেখ দিদারুল ইসলাম দিদার, রংপুরে রামপ্রসাদ জোদ্দার, শরাফপুরে শেখ রবিউল ইসলাম, রুদাঘরায় জিএম আমানউল্লাহ, ধামালিয়ায় আবু জাফর মোল্লা, মাগুরখালিতে বিমল কৃষ্ণ সানা, আটলিয়ায় শেখ বদরুজ্জামান তসলিম ও মাগুরাঘোনা ইউনিয়েনে আবুল কালাম আজাদ সামসুদ্দিন। ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিতরা হলো, জামিরায় ডক্টর মামুন রহমান ফুলতলায় আবুল বাশার, দামোদরে জাকিয়া সাঈদ দিনা ও আটরা-গিলাতলায় শেখ জাহাঙ্গীর হোসেন। তেরখাদা উপজেলায় নির্বাচিত হন- আজগড়ায় বাদশা মল্লিক, মধুপুরে মো. মহসিন, সাচিয়াদহে এ বি এম আলমগীর শিকদার, ছাগলাদহে এসএম দীন ইসলাম, বারাসাতে শারাফাত হোসেন দিপু এবং তেরখাদা সদরে এসএম ওয়াহিদুজ্জামান ফকির। রূপসা উপজেলার আইচগাতিতে খান জুলফিকার আলী জুলু, শ্রীফলতলায় এস এম মনিরুল হাসান বাপ্পী, টিএস বাহিরদিয়ায় শাহজাহান কবীর প্যারিস ও নৈহাটিতে মিনা মোস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.