লালমনিরহাট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় সরকারি ঔষধ পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে লঅলমনিরহাটের হাতিবান্ধা ও পাশের নীলফামারীর ডিমলা উপজেলার মধ্যবর্তী তিস্তা ব্যারেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেনজির বেগম হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, বিকালে বেনজির বিভিন্ন ধরনের তিন বস্তা সরকারি ঔষধ নিয়ে পাশের ডিমলা উপজেলার উদ্দেশে রওনা দেন।
তিস্তা ব্যারেজ এলাকায় টহলরত পুলিশ তল্লাশি করে ওষুধ পেলে তাকে আটক এবং ওষুধ উদ্ধার করে।
হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, গরীব মানুষ ওষুধ পায় না, আর ওরা কালোবাজারে বিক্রি করে।
হাতিবান্ধা থানার ওসি এনামুল করিম বলেন, কী পরিমাণ ওষুধ উদ্ধার হয়েছে তা এখনো নিধারণ করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.
bdnews24