২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সাত ইউপি নির্বাচনের ফলাফল

বরগুনার আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

বরগুনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। শনিবার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ, আমতলী সদরে মোতাহার হোসেন মৃধা, চাওড়ায় আক্তারুজ্জামান খান বাদল, কুকুয়ায় কায়েসুর রহমান ফকু, হলদিয়ায় শহিদুল ইসলাম মৃধা, আঠারগাছিয়ায় হারুন অর রশিদ এবং গুলিশাখালী ইউনিয়নে নুরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.