রংপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় রংপুরে ৪৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
এর মধ্যে সর্বোচ্চ ৬ বছর ও সর্বনিু ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে একশ' টাকা করে জরিমানাও করা হয়।
রোববার সকাল সাড়ে ১১টায় রংপুর বিজিবি সেক্টর সদরদপ্তরের ১৩ নম্বর বিশেষ আদালতের বিচারক দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ এ রায় ঘোষণা করেন।
আদালতের রায় ঘোষণার পর প্রেসব্রিফিং করেন প্রসিকিউটর ৩৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ওমর সাদী।
তিনি বলেন, ২০১০ সালের ২৪ নভেম্বর এ বিচার কার্যক্রম শুরু হয়। ৩৪ রাইফেল ব্যাটালিয়নের জেসিও সুবেদার মোল্লা গোলাম কিবরিয়া বিদ্রোহের অভিযোগে ৪৩ জনকে আসামি করে মামলা করেন।
বিচার চলাকালে ৪৩ জন আসামির ৭ জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। ৩৬ জন নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত ২৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিজিবি সদস্যদের বিদ্রোহের জেরে পর দিন ২৬ ফেব্র"য়ারি রংপুরে ৩৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা বিদ্রোহ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১১৯ ঘ.
bdnews24