নীলফামারী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চওড়া বাজারে এ ঘটনা ঘটে বলে অগ্নি-নির্বাপক বাহিনী জানিয়েছে।
সৈয়দপুর অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন সাংবাদিকদের জানান, বাজারের ব্যবসায়ী মুকুলের (৩৫) দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
অগ্নি-নির্বাপক বাহিনীর একটি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) মারুফ সাকলায়েন রোববার দুপুরে ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১৮ ঘ.
bdnews24