২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় হোটের কর্মচারীর মৃত্যু

নগরীর ডবলমুরিং থানাধীন মাঝিরঘাট এলাকায় ট্রাকচাপায় এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানাধীন মাঝিরঘাট এলাকায় ট্রাকচাপায় এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মাঝিরঘাট এলাকার কর্ণফুলী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আবু জাফর (৪০) ওই হোটেলের কর্মচারী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন উত্তর পাল পাড়ার আবদুল মালেকের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন জাফর। এরপর তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাক ও চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩১৫ ঘ.