২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও ঝালকাঠির ৩৮ ইউপি'র ফলাফল

বরিশালে ২৯ ইউনিয়ন ও ঝালকাঠির ৯ ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

বরিশাল, ০১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে ২৯ ইউনিয়ন ও ঝালকাঠির ৯ ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান শুক্রবার দুপুরে ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার বরিশালের তিনটি এবং ঝালকাঠির একটি উপজেলার ৩৮ ইউনিয়নে ভোট গ্রহণ হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী বরিশালের ২৯ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- সদর উপজেলা: জাগুয়া ইউনিয়নে মোস্তাক আলম চৌধুরী, কাশিপুরে নুরুল ইসলাম, চরকাউয়ায় মনিরুল ইসলাম ছবি, টুঙ্গীবাড়ীয়ার বাহাউদ্দিন আহমেদ, শায়েস্তাবাদে আরিফুজ্জামান মুন্না, চরবাড়িয়ায় জিয়াউল ইসলাম সাবু, রায়পাশা-কড়াপুরে নুরুল আমিন, চরমোনাইতে আবুল খায়ের মোহাম্মদ ইসাহাক, চানপুরায় হেলালউদ্দিন এবং চন্দ্রমোহনে আব্দুল আজিজ হাওলাদার। বাকেরগঞ্জ: কলসকাঠী ইউনিয়নে আব্দুর রাজ্জাক মনু তালুকদার, নিয়ামতিতে মো. কামাল তালুকদার, পাদ্রীশিবপুরে আবুল বাসার হারুন, নলুয়ায় জিয়াউর রহমান মিরণ, দাড়িয়ালে শহীদুল ইসলাম হাওলাদার, চরাদীতে আব্দুল আউয়াল মিন্টু, ভরপাশায় আশরাফুজ্জামান খোকন, রঙ্গশ্রীতে আব্দুল আউয়াল হাওলাদার, চরামদ্দিতে মিজানুর রহমান চুন্নু সিকদার, কবাইয়ে রফিকুল ইসলাম সবুজ, গারুলিয়ায় জুলফিকার হায়দার, ফরিদপুরে মীর মোহম্মদ মহসীন ও দুধলে হাবিবুর রহমান খান। বাবুগঞ্জ: আগরপুরে কামরুল আহসান হিমু, রহমতপুরে হাবিবুর রহমান, দেহেরগতিতে আতাউর রহমান খান বাদল, চাঁদপাশায় আব্দুল মতিন, কেদারপুরে জাহাঙ্গীর হোসেন মৃধা, মাধবপাশায় অহিদুল ইসলাম খান। ঝালকাঠি সদর উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- গাভারামচন্দ্রপুরে আমিনুল ইসলাম লিটন, কীর্ত্তিপাশায় আব্দুর রহিম মিয়া, ধানসিঁড়িতে জাকির হোসেন, নথুল্লাবাদে সরদার জাহাঙ্গীর হোসেন, বিনয়কাঠিতে সরদার এনামুল হক এলিন, নবগ্রামে মজিবুল হক আকন্দ, কেওড়ায় মো. মঈন উদ্দিন তালুকদার, বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক এবং শেখেরহাটে নুরুল আমিন সুরুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩১ ঘ.