২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অগ্নিকাণ্ড, ৭ দোকান ছাই

চাঁদপুর সদর উপজেলার বাগাদী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 05:56 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

চাঁদপুর, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার বাগাদী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বাগাদী বাজারে একটি দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে সিবাস চন্দ্র শীলের মুদি দোকান, লক্ষ্মী নারায়ন শীলের মুদি দোকান, ইকবাল হোসেনের মুদি দোকান, রামকমল তালুকদারের মুদি দোকান, লোকমান খানের মুদি দোকান, চন্দন সরকারের মুদি দোকান এবং রাশেদ তালুকদারের সার-কীটনাশকের দোকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ১১২৫ ঘ.