২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুলিশ-সন্ত্রাসী 'বন্দুকযুদ্ধ'

পাবনার চাটমোহর উপজেলায় পুলিশের সঙ্গে চরমপন্থী সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

পাবনা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলায় পুলিশের সঙ্গে চরমপন্থী সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফৈলজানা ইউনিয়নের বড় দুবলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, গ্রেপ্তার কুতুব প্রামানিক (৩৫) পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল জনযুদ্ধের) আঞ্চলিক নেতা। তিনি বড় দুবলিয়া গ্রামের বিরায় প্রামানিকের ছেলে। চাটমোহর থানার ওসি শহীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে দুবলিয়া গ্রামের একটি মাঠে চরমপন্থী সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে- এমন খবরের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে কুতুব প্রামানিক গুলিবিদ্ধ হন। সে সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ কুতুবকে গ্রেপ্তার করে। পুলিশ তার কাছ থেকে দেশে তৈরী একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কুতুব প্রামানিকের বিরুদ্ধে চাটমোহরসহ জেলার বিভিন্ন থানায় ২টি হত্যা, একটি ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০৩৪ ঘ.