বাগেরহাট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলায় সাতটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে।
বুধবার ভোট গ্রহণের পর রাতে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন- নিজাম উদ্দিন শেখ (চিতলমারী সদর), মুকুল কৃষ্ণ মণ্ডল (চর বানিয়ারী), মুজিবর রহমান শামীম (সন্তোষপুর), কাজী আজমীর আলী (হিজলা), শিকদার মতিয়ার রহমান (কলাতলা), শেখ ওয়াহিদুজ্জামান পান্না (বড়বাড়িয়া) ও তোতা মিঞা মোল্লা (শিবপুর)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১০ ঘ.
bdnews24