২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক খাদে, আহত ১১

ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের কুসুমপুরে বুধবার সকালে একটি টিন বোঝাই ট্রাক উল্টে অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 07:59 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

সিরাজগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের কুসুমপুরে বুধবার সকালে একটি টিন বোঝাই ট্রাক উল্টে অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছে। পুলিশ জানায়, সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের ৪নং ব্রীজ সংলগ্ন কুসুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্রগ্রাম থেকে রংপুর যাওয়ার পথে সকাল ৭টার দিকে টিন বোঝাই ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের ওপরে থাকা ১১ যাত্রী ট্রাক ও টিনের নিচে চাপা পড়ে। তিনি জানান, আহতদের মধ্যে আট জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.