চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে এ সম্পর্কিত ইতিহাস অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছে বামপন্থী তিনটি সংগঠন।
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদারের জন্ম শতবর্ষকে সামনে রেখে মঙ্গলবার নগরীতে সংবাদ সম্মেলন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র (চট্টগ্রাম শাখা) চার দফা দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে।
এ বছরের ৫ মে ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ বীরকন্যা প্রীতিলতার জন্ম শতবার্ষিকী।
সংবাদ সম্মেলন থেকে বীরকন্যা প্রীতিলতা স্মৃতি ভাস্কর্য নির্মাণ, ইউরোপিয়ান ক্লাবকে 'প্রীতিলতা স্মৃতি যাদুঘর' হিসেবে সংরক্ষণেরও দাবি জানানো হয়।
নগরীর মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক ইন্দ্রানী ভট্টাচার্য্য।
ঘোষিত কর্মসূচিগুলো হলো- ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল স্বাক্ষর সংগ্রহ এবং ২৪ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া।
এরপর ৫ মে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে সংগঠন তিনটি সমাবেশ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২১৬ ঘ.
bdnews24