২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ মঙ্গলবার জানান, মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোশাররফের মা হাসিনা আলম (৮৭) সোমবার সন্ধ্যায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে মারা যান। তিনি শেখ হাসিনার মেয়ে শেখ সায়মা হোসেনের দাদি শাশুড়ি। হাসিনা আলমের পাঁচ ছেলে, ছয় মেয়ে। মঙ্গলবার বাদ জোহর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১২৪৬ ঘ.