২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলোম্বো প্রসেস: ২৫ কর্মকর্তা প্রবাসী কল্যাণে ন্যস্ত

ঢাকায় কলম্বো প্রসেসের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দায়িত্ব পালনের জন্য সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ের ২৫ কর্মকর্তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় কলম্বো প্রসেসের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দায়িত্ব পালনের জন্য সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ের ২৫ কর্মকর্তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া একজন উপসচিবকে পদায়ন এবং চার সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে। কলম্বো প্রসেসের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দায়িত্ব পালনের জন্য যাদের সংযুক্ত করা হয়েছে তাদের মধ্যে ১১ জন সিনিয়র সহকারী সচিব এবং ১৪ জন সহকারী সচিব। এ দায়িত্ব পাওয়া সিনিয়র সহকারী সচিবরা হলেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নাজমুল হুদা সিদ্দিকী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নাসিউল হাসান, অর্থ বিভাগের আবদুল মান্নান, রাসেদুল আমিন, ইসমাত মাহমুদা ও সৈয়দ আমিনুর রহমান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ফিরোজ আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাজী শফিকুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের মনির হোসেন চৌধুরী, খাদ্য বিভাগের আবু আউয়াল ও সংস্থাপন মন্ত্রণালয়ের রেদোয়ান আহম্মেদ। সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা হলেন- সংস্থাপন মন্ত্রণালয়ের ফারজানা সুলতানা, মুশতারি খানম, মাসুমুর রহমান, তানিয়া ইসলাম, জাকিয়া সুলতানা, কাজী তুহিন রসুল ও মোহাম্মদ আশরাফুল আমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের রাজিবুল আহসান, অর্থ বিভাগের শেখ তৌহিদুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের রওনক জাহান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের শরিফা হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোহাম্মদ আবু সাঈদ মোল্লা ও ফারজানা জেসমিন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ফৌজিয়া রহমান। জনশক্তি রপ্তানি ও আমদানিকারক দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে ১৭ থেকে ২১ এপ্রিল ঢাকায় কলম্বো প্রসেস নামের এ সম্মেলন হবে। পৃথক আদেশে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব নাহিদ রশিদকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। এছাড়া ইউএনও হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এদের মধ্যে ওএসডি মোক্তার হোসেন, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত দেলোয়ার হোসেন মাতুব্বর ও কিশোরগঞ্জের কটিয়াদীর ইউএনও মোহাম্মদ আবুল কাশেমকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং সরকারি কর্ম-কমিশনের উপ-পরিচালক মিজানুর রহমান ভূঁইয়াকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯৩৯ ঘ.