২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে জাটকা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুক্রবার ধলেশ্বরী নদী থেকে বিপুল পরিমাণ জাটকা আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

নারায়ণগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুক্রবার ধলেশ্বরী নদী থেকে বিপুল পরিমাণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোস্টগার্ডের নারায়ণগঞ্জ স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফেরদৌস আহম্মেদ জানান, ভোর ৬টায় ধলেশ্বরী নদীতে শরীয়তপুর-১ নামের একটি লঞ্চ থেকে ১১ ঝুড়ি ভর্তি প্রায় দেড়টন ওজনের জাটকা আটক করে। পরে ওই জাটকা স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে নিলামে এক লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৮ ঘ.