ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জে কন্টেইনার নৌ-বন্দর ও টার্মিনাল স্থাপন প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে উপসচিব ফারুক আলমকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
ফারুক আলম এর আগে 'বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার ও উন্নয়ন প্রকল্পে'র প্রকল্প পরিচালক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৩৩ ঘ.
bdnews24