২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ তদন্তের গতিতে হতাশ মুক্তিযোদ্ধার সন্তানরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের এক বছরেও একাত্তরের যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের এক বছরেও একাত্তরের যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর লক্ষ্যে তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটারের কাছে স্মারকলিপি দেয় তারা। মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে গড়া এ সংগঠনের নেতারা ২৬ মার্চের মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম এবং এ মাসের মধ্যেই অন্য যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, "২৬ মার্চের আগে বিচার শুরুর বিষয়ে সরকারের দায়িত্বশীল কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী দিয়েছিলেন। কিন্তু আমরা বাস্তবে তার কোনো প্রতিফলন দেখছি না।" সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের নেতৃত্বে ট্রাইব্যুনালে গিয়ে স্মারকলিপি দেয় সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৩৩ ঘ.