২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকির মামলার অভিযোগ গঠন আরো পেছালো

কর ফাঁকির অভিযোগে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 06:30 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর আইনজীবীর সময়ের আবেদনে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ৭ এপ্রিল শুনানির নতুন দিন ঠিক করেছেন। কোকোর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আদালতে বলেন, এ মামলার বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট আবেদন রয়েছে। গত ৮ জুলাই একটি আদেশও হয়। হাইকোর্টের ওই আদেশের বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ঠিক রয়েছে জানিয়ে বিচারিক আদালতে শুনানি মুলতবির আবেদন করেন আইনজীবী। কোকোর বিরুদ্ধে অভিযোগ, ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন তিনি। গত বছরের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ করকমিশনার শাহীন আক্তার হোসেন আদালতে এ মামলা করেছিলেন। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের পেশকার ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি চার বার পেছালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২২৫ ঘ.