২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোররায় নিহত হেনার পরিবারকে অনুদান

শরীয়তপুরে দোররার আঘাতে নিহত কিশোরী হেনার পরিবারকে অনুদান হিসাবে ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

শরীয়তপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে দোররার আঘাতে নিহত কিশোরী হেনার পরিবারকে অনুদান হিসাবে ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হেনার বাড়িতে চেহলাম অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শওকত আলী চেক তুলে দেন। ৭৫ হাজার টাকার মধ্যে শওকত আলী দিয়েছেন ২৫ হাজার এবং ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে মোনায়েম গ্র"পের পক্ষ থেকে। শওকত আলী শরীয়তপুর-২ আসনের সাংসদ। চেহলাম অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ডিঙ্গামানিক ইউনিয়নের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর ৩১ জানুয়ারি মারা যায় হেনা আক্তার (১৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০২০ ঘ.