২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

হবিগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পুটিজুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মাসুক মিয়া জানান। নিহত ক্দ্দুুছ মিয়া (৪৫) উপজেলার মণ্ডপকাঁপন গ্রামের মৃত জাফর উল্লাহর ছেলে। আহতরা হলেন এখলাছ মিয়া (১৫) ও আজিবুন্নেছা (১৩)। মাসুক মিয়া জানান, পুটিজুরী বাজারে দাঁড়ানো একটি অটোরিকশাকে সিলেটগামী একটি ট্রাক ধাক্কা দিলে চালক কুদ্দুসসহ তিনজন আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর বিকাল ৪টার দিকে কুদ্দুছ মিয়া হাপাতালে মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৯২৮ ঘ.