বেনাপোল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে বুধবার দুপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়।
২২ বিজিবি পুটখালি ক্যাম্পের ইনচার্জ এমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুটখালি উত্তরপাড়া এলাকার ১৫৮ নম্বর পিলালের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.
bdnews24