নরসিংদী, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনিসিয়ায় নিহত নরসিংদীর জাহাঙ্গীর আফ্রাদের লাশ মঙ্গলবার দাফন করা হয়েছে।
গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোমবার রাতে জাহাঙ্গীরের লাশ ঢাকায় পৌঁছে। সকাল ১১টায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24