২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবস উপলক্ষ্যে ৬ সংগঠনের মানববন্ধন

নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-আইটিইউসি বাংলাদেশ কাউন্সিলভুক্ত ছয়টি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-আইটিইউসি বাংলাদেশ কাউন্সিলভুক্ত ছয়টি সংগঠন। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই মানববন্ধন কর্মসূচি হয়। সংগঠনগুলো হচ্ছে- মুক্ত শ্রমিক ফেডারেশন, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক লীগ, ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও লেবার ফেডারেশন। মানববন্ধন কর্মসূচিতে মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রমেশ রায়, ফ্রিড ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মুকিত খান,লেবার ফেডারেশনের মহাসচিব দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের মহিলা কমিটির সভাপতি জাহান শফি প্রমুখ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩০ ঘ.