২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ দোকান ভস্মীভূত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ও ২টি বসতবাড়ি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

হবিগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ও ২টি বসতবাড়ি পুড়ে গেছে। বুধবার সকালে উপজেলার করিম বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে অগ্নি-নির্বাপক বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হবিগঞ্জ অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৫টা ৪০ মিনিটে সুবল টি স্টোরের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নি-নির্বাপক বাহিনীর কর্মীরা সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান আজিজুল। বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি হাফেজ সিদ্দিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষতির পরিমাণ কোটি টাকা হতে পারে।" তবে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. ফেরদৌস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ ১৯৪৬ ঘ.