ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার এ পর্যন্ত ভারতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো রাজনৈতিক নেতাকে বাংলাদেশ পুলিশ ভারতের হাতে সোপর্দ করেনি।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতু।
নারী আসনের সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ভারতের ওয়ারেন্টকৃত কোনো রাজনৈতিক নেতাকে বাংলাদেশ পুলিশ ভারতের হাতে সোপর্দ করা হয়নি।
নারী আসনের আরেক সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, সীমান্ত এলাকায় নিরীহ মানুষ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যখনই এ ধরনের হত্যাকাণ্ড ঘটে তখনই যথাযথ প্রক্রিয়ায় এর প্রতিবাদ জানানো হয়।
সা
bdnews24