চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আমিন জুট মিল সংলগ্ন বস্তিতে আগুন লেগে প্রায় চারশ ঘর পুড়ে গেছে।
সোমবার বেলা ৩টার দিকে জুট মিল সংলগ্ন আমিন কলোনি নামের বস্তিতে আগুন ধরে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। চোখের পলকে আগুন একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২১৫২ ঘ.
bdnews24