২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু নেতা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কামরুল হাসান টিপু (৩২) নামে এক জলদস্যু নিহত হয়েছে। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

নোয়াখালী, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কামরুল হাসান টিপু (৩২) নামে এক জলদস্যু নিহত হয়েছে। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয় ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, রোববার ভোর রাতের দিকে মুছাপুর ইউনিয়নের মক্কা নগর এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ মুছাপুরের মক্কা নগর এলাকায় জলদস্যু বাহিনী প্রধান টিপু তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ খবর পেয়ে র‌্যাবের টহল দল রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। ডাকাতরা এক পর্যায়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। "গোলাগুলির এক পর্যায়ে টিপু গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে য়ায়। তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। আহত অবস্থায় টিপুকে সোমবার ভোরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" আহত দুই হাবিলদার দিলীপ বড়