২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর শনিবার

চট্টগ্রামে শনিবার দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শনিবার দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনোয়ারা উপকূলে মেরিন একাডেমির ৩৫ একর এলাকায় 'শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটি' নামে এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এটি হবে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় মেরিটাইম ইউনিভিার্সিটি। বর্তমানে সারা বিশ্বে ৫০টির মতো মেরিটাইম বিশ্ববিদ্যালয় রয়েছে। মেরিন একাডেমির কমান্ড্যান্ট ও মেরিটাইম ইউনিভার্সিটির প্রকল্প প্রধান ড. সাজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেরিন একাডেমি একটি পূর্ণাঙ্গ অনুষদ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ চালিয়ে যাবে।" বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর দেশের বিভিন্ন স্থানে ছয় জেলায় (বরিশাল, খুলনা, রংপুর, পাবনা, নারায়ণগঞ্জ ও সিলেট) মেরিন একাডেমি করা হবে বলেও জানান তিনি। "সেগুলো এই বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকবে।" 'সনদদানকারী কর্তৃপক্ষ' হিসেবে শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটি দেশের সব সরকারি ও বেসরকারি মেরিন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও ক্যাডেটদের সনদ দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/০০০১ ঘ.